আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : মিশরের প্রেসিডেন্ট জনাব মুহাম্মাদ মুরসী, নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৭তম সভায় অংশগ্রহণের লক্ষ্যে আাগামী ২৪শে সেপ্টেম্বর নিউইয়র্ক সফর করবেন। এ সভায় তার বক্তব্য রাখার কথা রয়েছে।
জনাব মুরসি তার এ সফরের ধারাবাহিকতায় আগামী ২৭শে সেপ্টেম্বর ব্রাজিল সফর করবেন এবং এদেশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাত ও মতবিনিময় করবেন। তার এ সফর বেশ কয়েকদিন যাবত অব্যাহত থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জনাব মুরসি ব্রাজিল সফর শেষে ল্যাটিন আমেরিকার বেশ কয়েকটি দেশেও সফর করবেন।
এদিকে সিরিয়ার বিষয়ে কায়রোতে আয়োজিত মিশর, ইরান ও তুরস্কের ত্রিমূখী বৈঠকে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমাদ দাউদ উগলু তাকে আনকারা সফরের আমন্ত্রণ জানান। আগামী মাসের শুরুর দিকে তার তুরস্ক সফরের সম্ভাবনাও রয়েছে।#